নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে চান রিকশা চালক বাবা তাজুল



কুড়িগ্রামে রিকশাচালক  দরিদ্র পিতার  ১২ বছর বয়সী ছেলে মাদরাসা ছাত্র আবু বক্কর সিদ্দিক ব্লাড ক্যান্সারে আক্রন্ত। চিকিৎসার অভাবে ধুকে ধুকে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে । টাকার অভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার। 


আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পানাতি পাড়া এলাকার রিকশাচালক তাজুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের মধ্যে আবু বক্কর সিদ্দিক দ্বিতীয়। 



খোঁজ নিয়ে জানা গেছে, গত মাস দু'য়েক আগে আবু বক্কর সিদ্দিক মাদরাসা গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পর থেকেই মাঝে মধ্যেই সে অসুস্থ হতো। পরে কবিরাজ ও স্থানীয় পল্লী চিকিৎসকের দারস্থ হন তার বাবা। চিকিৎসা নিয়ে সুস্থ হয় আবু বক্কর সিদ্দিক। এভাবেই কেটে যাচ্ছিল দিন। তবে একদিন হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে আবু বক্কর সিদ্দিক। লুটিয়ে পড়ে মাটিতে। পরে স্থানীয় চিকিৎসকের  পরামর্শে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানেই সপ্তাহ খানেক থাকার পর চিকিৎসকরা পরিক্ষা নিরিক্ষা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুরের ডা. আব্দুল কাদের জিলানীর তত্বাবধানে চিকিৎসা চলাকালে জানতে পারেন আবু বক্কর সিদ্দিক ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া)  আক্রান্ত । রংপুর মেডিকেলের ওই চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নিয়ে যাওয়ার সামর্থ নেই রিকশা চালক বাবার। কোন উপায়ন্তর না পেয়ে অসুস্থ ছেলেকে নিয়ে চলে আসেন বাড়িতে। ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে বিভিন্ন হাট বাজারে  ছুটছেন রিকশা চালক বাবা।



ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবু বক্কর সিদ্দিকের দাদি আকলিমা বেগম বলেন, একদিন আবু বক্কর এসে আমাকে বলতো আমার খালি মাথা ঘুরে। আমরা মনে করছিলাম মাদরাসা যাওয়া ভয়ে এসব বলছে। আবারও ২-৩ দিন পর বাড়িতে এসে তার মাথা ঘুরার কথা বলতো। আমরা সেসময় গুর“ত্ব দেই নাই। একদিন খুব জ্বর আসলো সবাই বলছে জন্ডিস হয়েছে মনে হয়। এ জন্য কবিরাজ ও গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা করাই। কোনভাবে জ্বর কমে না। পরে একদিন হঠাৎ মাটিতে পড়ে গেলো। আমরা তাকে সাথে সাথে কুড়িগ্রাম হাসপাতাল নিয়ে যাই। হাসপাতালে এক সপ্তাহ থাকার পর রংপুর নিয়ে যেতে বলে ডাক্তার। পরে রংপুর নিয়ে যাই। রংপুরের ডাক্তারও পরিক্ষা করে ঢাকা নিয়ে যাইতে বলে। আমাদের তো টাকা পয়সা নাই কিভাবে ঢাকা যাই। আমার ছেলে রিকশা চালে কোনরকমে সংসারটা চালায়। কি করমো না করমো, চিন্তায় বাঁচি না নাতিকে নিয়ে।



আবু বক্কর সিদ্দিকের বাবা তাজুল ইসলাম বলেন, আমার ছেলের ব্লাড ক্যান্সার হইছে। কুড়িগ্রাম-রংপুরে চিকিৎসা করে প্রায় ৪০-৫০ হাজার টাকা শেষ। যে টাকা খরচ করছি সব মানুষের কাছে হাওলাত করা। রংপুরের ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলছে। এখন কিভাবে ঢাকা নিয়ে যাবো চিন্তায় বাঁচি না। ৭-৮ লাখ টাকা নাকি লাগবে এতো টাকা কই পাবো আমরা। টাকার জন্য কি তাহলে আমার ছেলের চিকিৎসা হবে না। কেউ যদি আমার ছেলের পাশে দাঁড়াইতো, আমার মনে হয় আমার ছেলে সুস্থ হইতো। কোন উপায় না পেয়ে তার চিকিৎসা করার জন্য হাট বাজারে গিয়ে গিয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছি।



প্রতিবেশি আঁশলতা বেগম নামের এক নারী বলেন, আবু বক্কর সিদ্দিক আমার সম্পর্কে নাতি হয়। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ওর বাবা মা গরিব মানুষ। এই রোগের চিকিৎসা করার করার মত সামর্থ তাদের নাই। কেউ যদি সহোযোগিতা করতো তাহলে তাদের অনেক উপকার হতো। 



সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, আমার ইউনিয়নের তাজুল নামের এক যুবকের ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা ঠিকমত খেতেই পারে না, আবার ছেলের চিকিৎসা করাবে কি ভাবে। আমরাও স্থানীয় ভাবে তাকে সহযোগীতা করার চেষ্টা করবো।এদিকে যদি সমাজের দানশীল ও বৃত্তবান মানুষজন এগিয়ে আসে হয় তো তার ছেলের একটা চিকিৎসার ব্যবস্থা হতো আমার বিশ্বাস। 



ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবু বক্কর সিদ্দিকের বাবা তাজুল ইসলামের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে চাইলে এই নম্বরে ০১৭৪৬৫৩৪০০১ যোগাযোগ করা যাবে। 



আরও খবর


কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৬০ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





কুড়িগ্রামে বাসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ

৬৬৯ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে