নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচর থানায় নতুন ওসি নূরনবী যোগদান করেছেন

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.নুরুন্নবী।

রবিবার ৭ ডিসেম্বর বিকালে তিনি আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।

এর আগে তিনি থানায় প্রবেশের সাথে সাথে থানার অফিসার ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

নবাগত অফিসার ইনচার্জও সকলকে মিষ্টিমুখ করিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।

নীলফামারী জেলার কৃতি সন্তান মো. নুরুন্নবী দেশ সেবার অঙ্গীকার নিয়ে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ট্রেনিং শেষে দেশের বিভিন্ন জেলায় সৎ ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালন করেন।

এরপর ২০১৩ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন জেলার বিভিন্ন থানায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিক ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে কুলিয়ারচর থানায় যোগদান করেন।

দায়িত্বগ্রহণের পর নবাগত ওসি মো. নুরুন্নবী বলেন, কুলিয়ারচরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে আমার প্রথম কাজ। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাও হবে আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আমি চাই জনগণ যেন থানায় এসে নির্ভয়ে ন্যায়বিচার পান।

দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর