নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। এসময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক মো. ছায়েদুল্লাহ ভূঞা (অব.), বিভাগীয় প্রধান অধ্যাপক দ্বীপেন চন্দ্র ভৌমিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোবারক হোসেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে দেশ-বিদেশে কর্মরত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির সুবাদে এলাকায় এসে এই স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারীদের মধ্যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব, অতিরিক্ত সচিব, চিকিৎসক, অধ্যাপক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক, প্রবাসী, ব্যবসায়ী, ফরিদপুর ইউনিয়ন এর সম্মানিত গুণীজন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে বিদায়ী শিক্ষকবৃন্দের সংবর্ধনা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ব্যাচভিত্তিক এবং সামগ্রিক ফটোসেশন, অতিথিবৃন্দের আলোচনা, লাকি সেভেন র‍্যাফেল-ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীর সমাপ্তি হয়। এর আগে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি ফরিদপুর ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন।
আরও খবর