নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুরস্কৃত হলেন, কুলিয়ারচর থানার ওসি, এসআই, শ্রেষ্ঠ শুভ আহমেদ

পুরস্কৃত হলেন কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন ও এসআই রিপন, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শুভ আহমেদ। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা), তাদের পুরস্কৃত করেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পুরষ্কার পেলেন কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন (পিপিএম) ও এসআই রিপন কুমার দাস। সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন এসআই শুভ আহম্মেদ। এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহম্মেদ সরকারি কাজে বাহিরে থাকায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) এর হাত থেকে শুভ আহম্মেদ এর পক্ষে ক্রেস্ট ও গিফট গ্রহণ করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম। জানুয়ারি ২০২৫ ইং মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, লুষ্ঠিত মালামাল উদ্ধার করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হয়। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জর ও বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। পুরস্কৃত করায় কুলিয়ারচর থানা ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন (পিপিএম), এসআই রিপন কুমার দাস, এসআই শুভ আহম্মেদ, মাননীয় পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় সহ সকল উর্ধ্বতন কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও খবর