নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব গাইলকাটাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাইপাস রাস্তায় পৌরবাসীর উদ্যোগে পূর্ব গাইলকাটা মহল্লার মধ্য দিয়ে যাওয়া কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত অন্যতম বাইপাস রাস্তার দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব গাইলকাটা মহল্লার ইমন সরকার রাসেল, ফয়সাল আহমেদ রাজিব, মুরাদ মিয়া, জাকির সরকার, পাভেল, কামাল মিয়া ও তৈয়ব মিয়া প্রমূখ। মানববন্ধনে পূর্ব গাইলকাটা মহল্লার নারী-পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রণ করে। এসময় বক্তারা বলেন, কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত রাস্তাটি কুলিয়ারচর পৌর শহরের অন্যতম বাইপাস রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে। সামান্য বৃষ্টি হলে এ রাস্তা পানিতে তলিয়ে যায়। এছাড়া বাসা-বাড়ির ব্যবহৃত পানি রাস্তায় জমে কাঁদাযুক্ত হয়ে যায়। এসব পানি জমাট বেঁধে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ার ফলে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। পৌর শহরের অন্যতম বাইপাস এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর থানা, বেসরকারি হাসপাতাল, ভূমি অফিস, রেলওয়ে স্টেশন, মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, কুলিয়ারচর পৌরসভা এবং বাজিতপুর টু ভৈরব যাতায়াত করে থাকে। যোগাযোগের অন্যতম এ রাস্তাটি দীর্ঘ ১৬ বছর যাবত অবহেলিত। সরকারি বরাদ্দ আসার পরও ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে কালক্ষেপন হচ্ছে এমন অভিযোগ করে তারা অতিদ্রুত এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন চেয়ে বলেন, ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে অন্যথায় কোন ধরনের প্রাণহানিকর দূর্ঘটনার দায় কুলিয়ারচর পৌর প্রসাশনকেই নিতে হবে৷
আরও খবর