নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মো. আরশ মিয়া, মাহবুবুর রহমান ছোটন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন শহিদ (মাকসু), জামাল মিয়া, খসরু মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ তিন শতাধিক জনতা।

এসময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ ওই মাঠে খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এলাকার জনগণের সার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণী পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান তারা। 

এসময় বক্তারা আরো বলেন, তাদের দাবী পূরন না হলে এলকার হাজার হাজার মানুষ নিয়ে দ্বাড়িকান্দি বাসস্ট্যান্ডে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করবে।

মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণী পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দেন তারা।

আরও খবর