নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার সহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজির অপর তিনযাত্রী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন (৪২) এবং পশ্চিম তাড়াকান্দি, রামদী গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ রুবেল (৫০)। আহতরা হলেন, উপজেলার রামদী, পশ্চিম তাড়াকান্দি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ রুবেল (৫০) এবং (অজ্ঞাত) এক নারী সহ তার পরিচয় পাওয়া যায়নি। যানা যায়, সিএনজি চালক কালা চাঁন ভৈরব থেকে কটিয়াদীর উদ্দেশ্য চার জন যাত্রী নিয়ে রওনা হয়, কুলিয়ারচর আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে, কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। এবং আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এবং নিহতদের পরিবারের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রোবাসটির নম্বরপ্লেট (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জহুরা।
আরও খবর