নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর(র.) এর ওরশ শুরু

সাধক কুলের শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত সাধক, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (র.) ওরফে কান্দুলিয়ার হুজুর এঁর জন্মবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওরশ শুরু হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, আরাফাত কেমিক্যাল ওয়াকস্ (বস্ মশার কয়েল), ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহযোগী সম্পাদক মো. ফজলুর রহমান, মাজার শরীফের মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী, বিশিষ্ট সমাজ সেবক মো. জসীম উদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও হুজুর এঁর আশেকান, মুরিদান, ভক্তবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। দোয়া পরিচালনা করেন মো. আজিজুর রহমান মাসউদ। মাজার শরীফের মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী জানান, আগামী ৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে। মাজার শরীফের পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ওরশ মোবারক পালনের যথাযত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উল্লেখ করা হয়, ওরশে অংশগ্রহণের জন্য হুজুর এঁর সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ সহ এলাকাবাসীর যাতে কোন রকম সমস্যা না হয় এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র উরশ মোবারক সামনে রেখে ইতোমধ্যেই কুলিয়ারচর উপজেলা প্রশাসন একাধিকবার মাজার শরীফ পরিদর্শন করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে উরশ মোবারক চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
আরও খবর