নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আমান উল্লাহ নামে এক কলেজ ছাত্রের পায়ের রগ কাটার প্রতিবাদে ও বিচার দাবীতে মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের বাজরা বাসস্ট্যান্ড নামক স্থানে এ মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রের উপর হামলাকারী মাদক কারবারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার আহত কলেজ ছাত্র বাদী হয়ে হামলাকারী মাদক কারবারিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকার চিহ্নিত মাদক কারবারি রাসেল ও কুলসুম দম্পতির মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করে তার বাম পায়ের গোড়ালির রগ কেটে দেয়। এ সময় সফল মিয়া ও ইমন মিয়া নামে আরও দুই ছাত্রকে পিটিয়ে আহত করে তারা। আহত আমান উল্লাহ কুলিয়ারচর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

জানা যায়, এলাকাবাসী সম্মিলিতভাবে গত ৯ নভেম্বর শনিবার এলাকার চিহ্নিত মাদক কারবারি রাসেল ও কুলসুম দম্পতিকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান, অন্যথায় এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য তিনদিনের আল্টিমেটাম দেয় তারা। এতে মাদক কারবারি রাসেল ও কুলসুম দম্পতি ক্ষিপ্ত হয়ে সুযোগ খুজতে থাকে।

গত ১২ নভেম্বর মঙ্গলবার কয়েকজন ছাত্র প্রতিনিধি রাসেল দম্পতির খোঁজখবর নেয়ার জন্য তাদের বাড়িতে যায়। কিন্তু ছাত্ররা বাড়ির সীমানায় প্রবেশের পরপরই রাসেল-কুলসুম দম্পতি এবং তাদের সহযোগী আরও কয়েকজন ছাত্রদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দা, রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদের ধাওয়া করে। এতে ছাত্ররা পালাতে গেলে আমান উল্লাহ রাস্তায় পড়ে যায়। তখন মাদক ব্যবসায়ী রাসেল আমান উল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে এবং আমান উল্লাহর বাম পায়ের গোড়ালির মূল রগ কেটে দেয়। স্থানীয়রাসহ স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সে বর্তমানে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার আমান উল্লাহ বাদী হয়ে রাসেল-কুলসুম দম্পতিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক আমান উল্লাহর পায়ের রগ কাটার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রাসেল-কুলসুম দম্পতি প্রকাশ্যেই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং একাধিক বার গ্রেপ্তার হয়ে কারাবাস করেছে। সম্প্রতি এলাকাবাসী তাদের মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে অনুরোধ করেন, অন্যথায় এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় তাদের। এর আগে তাদের মাদক ব্যবসা বন্ধ করার পক্ষে এলাকার পাঁচ শতাধিক মানুষ গণস্বাক্ষর করে প্রশাসনের নিকট বিচার দাবি করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, কলেজ ছাত্রকে মারধরের ঘটনায় মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর