নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহা ধুমধামে পোষা বিড়ালের বিয়ে দিলেন নাজমা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের, কুলিয়ারচর বাজার অগ্রণী ব্যাংকের উপরে ৪র্থ তলার বাসিন্দা মোঃ মোস্তাক আহমেদ মিশু এর স্ত্রী মোছা: নাজমা সুলতানা নিতান্তই গৃহপালিত পশুপ্রেমী মানুষ। গৃহপালিত পশুদের লালনপালন করতে খুব ভালোবাসেন তিনি। সেই ভালোবাসার টানে নাজমা সুলতানা ছয় মাস যাবত দুটি বিড়াল ছানার লালন পালন করছেন। ভালোবেসে সেই বিড়াল দুটির সুন্দর নামও দিয়েছেন, পুরুষ বিড়ালটির নাম রেখেছেন দুষ্ট ও নারী বিড়ালটির নাম রেখেছেন মিষ্টি। গৃহপালিত পশুপ্রেমী বলে পরিচিত এই নারী নাজমা সুলতানা (২৮ অক্টোবর) সোমবার বিকালে মহা ধুমধাম করে পোষা বিড়াল দুষ্ট’র সাথে মিষ্টি’র বিয়ে দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। 

সোমবার বিকালে বাসার ছাদের উপর বিয়ের প্যান্ডেল ও গেইট সাজিয়ে ২ শত মানুষকে দাওয়াত করে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান করে ১০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করে ৬ মাসের বর দুষ্ট’র সাথে ৫ মাসের কনে মিষ্টি’র বিয়ে দেয়। বিয়েতে বর পক্ষ হিসেবে পৌর শহরের মো. সেলিম মিয়া বরযাত্রীসহ মিষ্টি ও উপহার সামগ্রি নিয়ে কনের বাসায় উপস্থিত হয়। 

এসময় কনেপক্ষ গেইট আটকিয়ে বর পক্ষের নিকট থেকে পাঁচ হাজার টাকা আদায় করে গেইটের ফিতা কাটতে দেয়। বরপক্ষ ফিতা কেটে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। 

এ সম্পর্কে নাজমা সুলতানা বলেন, ছয় মাস বিড়াল দুটিকে লালনপালন করেছি, তাই তাদের নিয়ে একটু দুষ্টুমি এবং পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ বিনোদনের উদ্দেশ্যে এ বিয়ের আয়োজন। তিনি আরও বলেন, এ বিয়েতে তার কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে।

আরও খবর