নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে ভূমি ও ঘর পেলো ১২০ জন ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম ধাপের ২য় পর্যায়ে জমিসহ ঘর পেলেন আরও ১২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। 

মঙ্গলবার (১১ জুন) দুপুর পৌনে ১২টার দিকে গণভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এবার সারাদেশে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।

এরপর দুপুর ১২টার দিকে সারা দেশের ন্যায় কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন ১২০টি পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিলসহ প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরের চাবি বুঝিয়ে দেন প্রদান অতিথি কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। 

এই নিয়ে কুলিয়ারচরে ২৬৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সূফি সাজ্জাদ আল-ফোজায়েল, কুলিয়ারচর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার, দৈনিক পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, দৈনিক বাংলার অধিকার এর জেলা প্রতিনিধি মোঃ আলী সোহেল সহ উপকারভোগী গণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন হাজার হাজার পরিবারকে ঘর করে দিয়েছেন। তার এই উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও খবর