নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোবাইল ফোন ও মোমবাতির আলোতে মায়ের সিজার, মাঝে ও শিশু এখন সুস্থ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোন ও মোমবাতির আলোতে প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের জরুরী প্রসব করানো হয়েছে। 

সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রেমালের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থাকায় এবং  দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায়, জেনারেটরের জ্বালানি সংকুলান না হওয়ায় মোবাইল ফোন ও মোমবাতির আলোতে জরুরী প্রসব করানো হয়। মাও শিশু এখন সুস্থ আছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রসব বেদনা নিয়ে এক প্রসূতি স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় জেনারেটরের জ্বালানিও সংকুলান না হওয়ায়, মোবাইলের আলো ও মোমবাতির আলোর সাহায্য নিয়েই প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের প্রসব করানো সম্ভব হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার-এর  তত্বাবধানে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক এর সার্বিক সহযোগিতায়, অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস ডা. ফাহমিদা আক্তার, মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম মৌসুমি, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. মফিজুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সতি রানী দেবী, স্বপ্না রাণী বর্মণ ও ওয়ার্ড বয় আসির উদ্দিন, আবু তাহের। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, স্বাস্থ্য বিভাগের উপর আস্থা রাখার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও খবর