নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কটিয়াদীর বাহেরচর গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে

বাহেরচর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে, ছবি -দেশচিত্র।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কয়েকটি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর ডাক্তার বাড়ি জামেমসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে বাহেরচর ও আশপাশ কয়েকটি গ্রামের তিন শতাদিক মুসল্লি সহ কুলিয়ারচর, বেলাব উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা সহ পাঁচ শতাদিক মুসল্লি উক্ত জামাতে ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মুর্শিদ মিয়া। 

তারা সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারী হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুযায়ী এ ঈদ উদ্‌যাপন করে আসছেন।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ সূত্র মতে, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) ২০০ বছরের অধিক সময় আগে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুয়ায়ী রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার নিয়ম প্রবর্তন করেন। তাঁর সেই দেখানো পথে আজ অবধি এ নিয়ম মেনে আসছেন ভক্ত ও অনুসারীরা।

আরও খবর