নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে ৩২ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে (২০, ২১, ২২, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার) তিন দিন ব্যাপী ৩২ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে, লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ দিনের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিন বাদ আসর হইতে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত মুফাসসিরিনে কেরামগণ তাফসীর পেশ করেন। 

তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার, লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মেজর (অব:) মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল আবু বক্কর। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম : আল্লামা মুফতি ফয়জুল্লাহ নোমানী দা:বা: ঢাকা, আল্লামা মুফতি আতিকুল্লাহ দা:বা: নরসিংদী, আল্লামা মুফতি মহিউদ্দীন দা:বা: পরিচালক, মাদরাসা - ই ইসলামীয়া দারুল উলুম, সুধন্যপুর কুমিল্লা, আল্লামা আব্দুল কাইয়ুম খান দা:বা: প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া নুরুল উলুম, কুলিয়ারচর সহ স্থানীয় উলামায়ে কেরাম।

দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারী) বুধবার লক্ষীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মজিবুর রহমান (আতিক)। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম: আল্লামা মুফতি জিয়াউল করিম দা:বা: সাহেবজাদা পীর সাহেব, চরমোনাই। আল্লামা মুফতি মুজিবুল হক ফরায়েজী দা:বা:, মুহাদ্দিস, জামিয়া ফাতিমিয়া নারায়ণগঞ্জ। আল্লামা তাহির আহম্মদ জামলাবাদী দা:বা:, সুনামগঞ্জ সহ স্থানীয় উলামায়ে কেরাম।

তৃতীয় ও শেষ দিন (২২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি ডা: মোঃ সালাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম: আল্লামা মুফতি মুশতাকুন্নবী দা:বা:, মুহতামিম মাদরাসা - ই ইসলামীয়া দারুল উলুম, সুধন্যপুর কুমিল্লা।আল্লামা মুফতি মুজিবুল হক ফরায়েজী দা:বা:, মুহাদ্দিস, জামিয়া ফাতিমিয়া নারায়ণগঞ্জ। আল্লামা বাহাউদ্দীন দা:বা:, সাইকুল হাদীস, আব্দুল্লাহপুর জগৎচর মাদরাসা। 

উক্ত তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা করেন, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম ও খতিব, হযরত মাও: এমরান হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, লক্ষীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: মহসিন রানা এবং সাধারণ সম্পাদক মোঃ তৌফিক মিয়া।

উল্লেখ যে, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যাবস্থা করা হয়। মাহফিলে হাজার হাজার নারী - পুরুষ মুসল্লীদের অংশগ্রহণে দেশ, জাতি ও মুসলিম জাহানের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন, আল্লামা বাহাউদ্দীন দা:বা:, সাইকুল হাদীস, আব্দুল্লাহপুর জগৎচর মাদরাসা। 


আরও খবর