নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুলিয়ারচরে ৩০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক-২, ট্রলার জব্দ

ছবি: জব্দকৃত ভারতীয় চিনি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কায়দায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা চিনিসহ সুমন মিয়া (৩০) ও নূরুল হক (৪৫) নামে ২ ব্যক্তিকে  আটক করেছে পুলিশ।

এসময় চিনি বহনকারী ইঞ্জিন চালিত একটি ট্রলারসহ ট্রলারে থাকা ১২০ বস্তা ধানের তুষ জব্দ করে।

 শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর নামাপাড়া মকবুল চেয়ারম্যানের বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভারতীয় চিনি আনলোড করার সময় ৩০৫ বস্তা ভারতীয় চিনি, ১২০ বস্তা ধানের তুষ ও একটি ট্রলার জব্দ করে চিনির মালিক সুমন মিয়াকে আটক করে।

আটককৃত সুমন মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। সে স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আজিজ উল্ল্যাহ'র খুবই কাছের মানুষ হওয়ায় তার ছত্রছায়ায় অবৈধভাবে চোরাই পথে ভারতীয় চিনি এনে বিক্রি করে আসছে বলে যানা যায়।

আটককৃত ট্রলারের মাঝি নূরুল হক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি বলেন, কালাম নামে এক ব্যক্তি তাদের ট্রলারটি ৪০ হাজার টাকায় ভাড়া করে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে এসব মালামাল কুলিয়ারচরের ফরিদপুর আনেন।

কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রহ্মপুত্র নদী পথে আনা ফরিদপুর নামক স্থানে অবৈধ মালামাল আনলোড করার খবর পেয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে একটি ট্রলার তল্লাশি করে দেখা যায়, অভিনব কৌশলে ট্রলারের নীচের অংশে ভারতীয় চিনি ও উপরের অংশে ধানের তুষ রাখা আছে। ১২০ বস্তা ধানের তুষ সরিয়ে ভারতীয় ৩০৫ বস্তা চিনি পাওয়া যায়।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লূৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ পথে আনা ৩০৫ বস্তা চিনি, ১২০ বস্তা ধানের তুষ ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ২ জনকে আটক করা হয়েছে। এঘটনায় থানার এসআই দেব দুলাল বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও খবর