নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কয়রায় ৫১তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খুলনা জেলা প্রতিনিধিঃ

'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ ও পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায়  মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। 


প্রধান অতিথির বক্তব্যে এসএম শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ও মুক্তিযুদ্ধের চেতনায়  সকলকে সমবায়ের মাধ্যমে নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে হবে। 


সভায় আরও বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্লাহ, সিনিয়র মৎস্য অফিসার আমিনুল হক, সমবায়ীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন মাষ্টার সুজিত রায়,মাষ্টার খয়রুল আলম, মফিজুল ইসলাম, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির কয়রা শাখার সভাপতি সুলতানা মিলি , কয়রা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


আলোচনা শেষে অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতির হাতে সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

Tag
আরও খবর