নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কয়রায় দূর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

মোঃ আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। ধর্মীয় এই উৎসবটি নির্বিঘ্নে উদযাপনে এরইমধ্যে খুলনার কয়রা উপজেলায়  ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনও গুজব প্রতিরোধে থাকবে মনিটরিং সেল । কেউ যেন কোনও ধরনের অপতৎপরতার সুযোগ না পায়, সে ব্যাপারে বাড়ানো হয়েছে পুলিশি টহল, গ্রামে গ্রামে গ্রাম পুশিল দিয়ে সচেতনতা তৈরী করা ও  গোয়েন্দা নজরদারি। কোনও ধরনের শঙ্কা ছাড়াই পূজামণ্ডপগুলোতে এসে ভক্তরা ভক্তি জ্ঞাপন করতে পারবেন।হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে সামনে রেখে কয়রা থানা  পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শারদীয় দুর্গা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ব্যাপক  নিরাপত্তা জোরদার থাকবে পুরো উপজেলা ব্যাপী। পূজায় মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিময় করার লক্ষে কাজ করছে পুলিশ।কয়রা থানার ওসি এবিএমএস দোহা(বিপিএম) এ  তথ্য জানিয়েছেন।


জানা যায়, মন্দিরের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) এর  নেতৃত্বে থানা পুলিশের টিম , পুলিশ সদস্য, কয়রা থানা এলাকার সকল দফাদার/চৌকিদার, স্ব-স্ব মন্দিরের সভাপতি, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক ও এলাকার জনসাধারন দের সাথে মতবিনিময় ও বিভিন্ন  মন্দির পরিদর্শন করেন।সাথে সাথে পুলিশি টহল জোরদার করেন ।


দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম) বলেন, দুর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো বাঙ্গালির উদার সামাজিকতা ও সম্প্রীতির উৎসব। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত এই পূজাকে ঘিরে কয়রা থানা পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনি ও মহড়া অব্যাহত থাকবে।তিনি বলেন, পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। দফাদার ও চৌকাদারদের এলাকায় জনজগণের সচেতনতা বৃদ্ধিসহ তারা গ্রামের চুরি ডাকাতি ঠেকাতে তাদের দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। দুর্গা পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না জানিয়ে ওসি দোহা  সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে উপজেলায় দূর্গা পূজা পালিত হবে আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর