ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মী শুভ এবং মাহিন

টাংগাইল শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কোলকাতা কাচ্চি বিরিয়ানি হাউজে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শহর। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর এ হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।


ঘটনার সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে) সন্ধ্যায় শহরের ‘কোলকাতা কাচ্চি বিরিয়ানি হাউজে’ খেতে গেলে তিনজন অজ্ঞাত ব্যক্তি কাজলের সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। কথার একপর্যায়ে একজন হঠাৎ তার মুখে চড় মেরে দ্রুত সঙ্গীদের নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। কাজলের  বন্ধু কুয়েট শিক্ষার্থী ঘটনাটির ছবি তুললে, কিছুক্ষণ পর হামলাকারীরা ফিরে এসে ছবি মুছে ফেলার জন্য হুমকি দেয় এবং কাজলকে কাচের বোতল ও মোটরসাইকেলের চাবি দিয়ে নির্মমভাবে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় কাজলকে গুম ও খুনের হুমকিও দেয়।


আহত অবস্থায় কাজলকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি প্রাণনাশের আশঙ্কার কথা জানান এবং বলেন, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে।


এ ঘটনায় জেলা ছাত্রদলের  কর্মী জিহাদ ইসলাম শুভ এবং  মাহিনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে। তবে পরবর্তীতে তারা থানায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে মুচলেকা দিলে, আহত শিক্ষার্থী মামলা না করার সিদ্ধান্ত নেন। আজ সকাল ৭টায় সেই প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেয়।


এই ঘটনায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাতভর শতাধিক শিক্ষার্থী টাঙ্গাইল সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত একটি হামলার ঘটনায় মামলা না করে অভিযুক্তদের ছেড়ে দেওয়া আইন ও বিচার ব্যবস্থার প্রতি অবমাননার শামিল।


এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল। ভুক্তভোগী মামলা না করায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে।”


তবে শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই ঘটনায় শহরে এবং ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর