পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে শিক্ষকদের কুশপুতুল দাহ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।রবিবার (১১ মে) কলেজের হলরুমে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সোমবারের (১২ মে) মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু ৬ মে কর্মসূচি পালনের সময় তারা শিক্ষকদের বাধা ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসির সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশ পুতুলদাহ করে প্রতিবাদ জানানো হয়।এছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীকাল ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪০ মিনিট আগে