নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কয়রায় লিগ‍্যাল এইড জেলা কমিটির সেমিনার অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:


জাতীয় আইনগত  সহায়তা  প্রদান সংস্থা.জেলা কমিটি খুলনা। চৌকি লিগ্যাল এইট কমিটির কার্যক্রম ও অগ্রগতি  দায়িত্ব কর্তব্য বিষয়ক সেমিনার বৃহস্পতিবার ২২শে জুন ২০২৩ কয়রা আইনজীবী ইউনিট বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সিনিয়র সহকারী জজ কয়রা ও লিগ‍্যাল এইড চৌকি কমিটির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কয়রা ইউনিটবার আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এ‍্যাডঃ কমলেশ কুমার সানা, এ.বি.এম.এস দোহা (বিপিএম) অফিসার ইনচার্জ কয়রা থানা। 


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ শরিফুর রহমান বলেন. মানবিক হয়ে আইনগতভাবে সাধারণ মানুষকে সহায়তা করাতে লিগাল এইডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন গরিব অসহায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনের আশ্রয়ের সুযোগ করে দিতে হবে। সাংবিধানিক অধিকার এবং হিউম্যান রাইটস এর উপলব্ধি থেকে সকলের জন্য সমান সুযোগ মানুষের মধ্য চেতনাকে উজ্জীবিত করতে হবে। বর্তমানে লিগ‍্যাল এইড খুলনা জেলা এবং উপজেলা  ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটি রয়েছে। সরকারের আইনগত সহায়তা প্রদান  প্রকল্পের আওতায় সাধারণ মানুষ বিশেষ করে.সমাজের দরিদ্র অসহায় এবং নিম্ন আয়ের  অসচ্ছল ও কর্মহীন মানুষ।বিধবা.স্বামী পরিত্যাক্তা.সহায় সম্বলহীন নারী.যুদ্ধহতো মুক্তিযোদ্ধা ভূমিহীন কৃষক এবং সুবিধাবঞ্চিত পরিত্যাক্তা পরিবার সহ ছিন্নমূল মানুষকে আইনগত সহয়তা প্রদান করে থাকে। তিনি আরও  বলেন জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে। 


সেমিনারে আইনগত সহয়তা প্রদান এর উপর আলোচনায় আরো অংশ নেন এ‍্যাডঃ মোঃ মোশারফ হোসেন,এ‍্যাডঃ মোঃ আবুবকর সিদ্দিক,এ‍্যাডঃ মোঃ আনিসুর রহমান,এ‍্যাডঃ প্রদীপ কুমার তরফদার। এ সময় অন্যান্য  মধ্যে আরো উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। সাংবাদিক ভাই ও কয়রা আইনজীবী সহকারী সমিতির সকল সদস্যবৃন্দ।


আলোচনা সভায় সমাপনী ও সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলাম বলেন অসহায় দুস্থ ও গরিব মানুষের কাছে লিগ‍্যাল এইড সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা খবর পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Tag
আরও খবর