নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘূর্ণিঝড় "মোখা" মোকাবেলায় কয়রায় পুলিশের মহড়া ও মাইকিং

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি: 

প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি হিসেবে খুলনার কয়রা থানা পুলিশের সতর্কীকরণ মহড়া ও মাইকিং শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে থানার বিভিন্ন এলাকায় পুলিশ মহড়া দেয় ও মাইকিং চলমান আছে বলে জানিয়েন কয়রা থানা পুলিশ । এ সময় বিভিন্ন এলাকায় পথসভা করে জনসাধারণকে সচেতন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) ।


কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, খুলনা জেলা পুলিশ সুপার জনাব মাহবুব হাসান (বিপিএম) স্যারের দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কীকরণ মহড়া ও মাইকিং  চলছে। মাইকিং করে জনসাধরণকে সচেতন করা হচ্ছে।  উপজেলা প্রশাসন ও  বিভিন্ন স্বেচ্ছাসেবী  সংগঠনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।তিনি আরও বলেন, সর্বসাধারণের জানমাল রক্ষার জন্য পুলিশের সদস্যরা তৎপর থাকবে। এছাড়া ঘূণিঝড়ের প্রভাবে যদি গাছপালা উপড়ে পড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয় তবে দ্রুততার সঙ্গে সেগুলো সরিয়ে ফেলতে পর্যাপ্ত  প্রস্তুতি নেয়া হয়েছে।


এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্রসহ উপকূলীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তুত রয়েছে ১ হাজার ৫ শত জন স্বেচ্ছাসেবক । সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।রাখা হয়েছে পর্যাপ্ত শুকনা খাবার।

Tag
আরও খবর