নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কয়রায় পরিবেশ বিপর্যয় রোধে শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসৃূচি

 এড. মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি: খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ এবং নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন। এই প্রতিপাদ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কয়রা উপজেলা শাখার উদ্যোগে কয়রার পরিবেশ বিপর্যয়ের রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কয়রা থানা কমপ্লেক্সে কয়রা উপজেলা সবুজ আন্দোলনের সমন্বয়করী ও কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি  ওবায়দুল কবির সম্রাটের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম)। এসময় তিনি  বলেন, প্রকৃতির বিরুপ আচরণে বাংলাদেশ আজ দুর্যোগ- কবলিত।  শীতকালে  অতিরিক্ত শীত এবং গ্রীষ্মকালে  অতিরিক্ত তাপমাত্রা ও খরা ইত্যাদির কারণে দেশের জনজীবন আজ বিপর্যস্ত। পরিবেশ বিপর্যয় রোধে কয়রা সবুজ আন্দোলনের কাজ প্রশংসার দাবীদার। সবুজ আন্দোলনের মতো সকলকে পরিবেশ বিপর্যয় রোধে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে।পরিবেশকে বাঁচাতে হবে। 


সভাপতির বক্তব্যে ওবায়দুল কবির সম্রাট বলেন, সবুজ আন্দোলন দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করছে সারা দেশব্যাপী। ইতোমধ্যে সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে। তিনি বলেন, নানা কারণে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে। তাই উপকূলীয় ভাঙ্গন কবলিত এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় রোধে কয়রাকে সবুজায়নের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন সবুজ আন্দোলনের ওই উপজেলা সমন্বয়কারী। আলোচনা সভা শেষে কয়রা থানা চত্বর ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত ইব্রাহিম আলি, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলী, কয়রা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের রকিব হাসান, ফারুক আজম, শেখ শামসুজ্জামান, নজরুল ইসলাম গাজি, শাহানুর  আলম,দৈনিক দেশচিত্র, খুলনা জেলা প্রতিনিধি এ্যাড. আবুবকর সিদ্দিক, আল আমিন ইসলাম, রেজা আহম্মেদ,আতাউর রহমান তুহিন, শুভ মন্ডল, ফয়সাল হোসেন, রাসেল  রানা প্রমুখ।

Tag
আরও খবর