নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরশি দিয়ে মাছ ধরাই আতাবুলের নেশা



জীবিকার তাগিদে কিংবা অভাবের তাড়নায় নয় বরং শখের বসে দীর্ঘ তিন যুগ ধরে বরশি দিয়ে মাছ ধরে আসছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আতাবুল (৬০)। 

মঙ্গলবার দুপুরে উপজেলার কালুরঘাট ব্রিজ এর নিচে বরশি দিয়ে মাছ ধরছেন তিনি। সরেজমিনে দেখা গেছে, কালুরঘাট ব্রিজের নিচে প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে ধৈর্য সহকারে চারাল কাটা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে গভীর ধ্যানে বসে আছেন তিনি। জানা যায়, বাল্যকাল থেকেই তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন। সেই বাল্যকাল থেকে মাছ ধরাই এখন তার নেশা হয়ে দাড়িয়েছে। কিন্তু জীবিকার তাগিদে কিংবা অভাবের তাড়নায় নয় বরং শখের বসে সকাল বেলায় ঘর থেকে বের হয়ে রাত্রি অবধি সময় নষ্ট করেন মাছ ধরার পিছনে। সারাদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন বরশি ফেলে। এতে মাছ পেলেও খুশি না পেলেও খুশি থাকেন তিনি। কিছু আবাদি জমি দিয়ে চাষাবাদ করে কোনো রকমে চলে তার সংসার। তারপরও শখের বসে দিনের পর দিন সময়কে উপেক্ষা  করে হাতে বরশি নিয়ে চলে যান মাছ ধরার গন্তব্যে। শৌখিন ব্যক্তি আতাবুল জানান, ছোট বেলা থেকেই মাছ ধরতেন তিনি। মাছ মারতে মারতে এখন মাছ ধরা শখে পরিনত হয়েছে। শখের বসে নিজ এলাকায় থেমে থাকেনি তিনি। মাছ ধরার জন্য ছুটে চলেন দুর দুরান্তে। বর্তমানে তার সংসারে দুই মেয়ে এক ছেলে। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। আর এক ছেলে পড়ছেন রংপুর কারমাইকেল কলেজে।  তার বাকী জীবন টাও  মাছ ধরে পার করতেন চান তিনি। 



আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে