নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেই শিক্ষা কর্মকর্তাকে কৈফিয়ত তলবসহ তদন্ত কমিটি গঠন





সংবাদ কর্মীকে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া সেই উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর বিরুদ্ধে কৈফিয়ত তলবসহ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আগামী ২ জুলাই ২০২৪ ইং তারিখে এই তদন্ত অনুষ্ঠিত হবে।


নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের এক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।


অফিস আদেশে বলা হয়,  কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে “বার্তা ২৪” ও “Daily Barta” পত্রিকায় “সাংবাদিককে লাথি মেরে কক্ষ থেকে বের করে দিলেন শিক্ষা কর্মকর্তা” এবং “শিক্ষাবার্তা” পত্রিকায় “প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরের অশালীন ভাষার বক্তব্যের ভিডিও ভাইরাল বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়।


এমন কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংবাদিকের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ সংক্রান্ত তদন্ত আগামী ০২ জুলাই ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ, নীলফামারীতে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, উক্ত তদন্ত অনুষ্ঠানে নীলফামারী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন। তদন্ত অনুষ্ঠানে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।


উল্লেখ্য, সংবাদ সংগ্রহের জন্য গত ২৪ জুন দৈনিক আজকের আলোকিত সকালের ভ্রাম্যমাণ প্রতিনিধি মনির হাসান জীবন শিক্ষা কর্মকর্তার অফিসে গেলে তথ্য চাওয়ায় সেই সংবাদ কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এমন কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে