নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই



নীলফামারীর কিশোরগঞ্জে ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনের ভোট। 

এরই মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। বিরামহীনভাবে কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে মাইকিং, মিছিল, পথসভা ও গণসংযোগ।



এছাড়াও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ের হোটেল, রেস্তোরাঁ এবং চায়ের দোকান গুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কে বসবেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের আসনে এ নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টারে-পোষ্টারে ছেয়ে গেছে। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আট জন হলেও ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে আট জন প্রার্থী হলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। প্রথম অবস্থানে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ (ঘোড়া মার্কা), দ্বিতীয় অবস্থানে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (মোটরসাইকেল মার্কা) এবং তৃতীয় স্থানে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ মো আবুল কালাম বারী পাইলট (আনারস মার্কা)। আর বাকি পাঁচ চেয়ারম্যান প্রার্থীর গুনজন তেমন একটা ভালো অবস্থানে নেই। 




   








আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে