নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জে বিদ্যালয়ের নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মানববন্ধন



নীলফামারীর কিশোরগঞ্জের সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ‍্যালয়ের বিতর্কিত পূনরায় তফসিল বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন , দাতা সদস‍্য, অভিভাবক সদস‍্য, অভিভাবক ও সচেতন মহল।


সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বিদ‍্যালয়ে মূল ফটকে পাড়েরহাট বাজারস্থ সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সেই বিতর্কিত পূনরায় তফসিল বাতিলের দাবীতে প্রায় ছয় শতাধিক নারী পুরুষ,  অভিভাবক সদস‍্য, অভিভাবক ঘন্টাব‍্যাপী মানবন্ধন করেছেন।


 বিদ‍্যালয় পরিচালনা পর্ষদের সদস‍্য ও ১ নং অভিযোগকারী মানিক মিয়া মানববন্ধনে তার বক্তব‍্যে বলেন, সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটির অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে একটি জবাবদিহিতা মূলক কমিটি আসবে আমি এটাই প্রত‍্যাশা করি কিন্ত প্রধান শিক্ষক জাকির হোসেন তার মনগড়া সিদ্ধান্ত ও  স্বেচ্ছাচারিতায় কারণে তা হচ্ছে না।জবাবদিহিতা না থাকায় এভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।  তার পাতানো নির্বাচনে পূনরায় ভূয়া অভিভাবক ও দাতা সদস‍্যকে সভাপতি নির্বাচিত করার পায়তাঁরায় মেতে উঠেছে।


অপর এক অভিভাবক সদস‍্য ও ২ নং অভিযোগকারী দীনেশ চন্দ্র রায় বলেন, প্রধান শিক্ষকের ন‍্যাক্কারজনক কর্মকান্ডে এলাকাবাসীর মধ‍্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার এহেন মানসিকতা দেখার পর আমরা সচেতন অভিভাবক গত ২২ ফেব্রুয়ারী -২৪ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র জমা দিলে তিনি আমলে নেন এবং উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরল আমিন শাহ্ কে তদন্তের নির্দেশনা দেন। গত ১২ মার্চ-২৪ তদন্তকারী কর্মকর্তা তার একক সিদ্ধান্তে অভিযোগকারীর উপস্থিতি ছাড়াই তদন্ত কার্য সম্পন্ন করেন।যার প্রেক্ষিতে গত ১৪ মার্চ পূনরায় তফসিল ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ও প্রিজাইডিং অফিসার আব্দুর রহীম মিয়া। যা সম্পূর্ণ আইনের পরিপস্থি।


কামারপুকুর ডিগ্রী কলেজের অধ‍্যাপক ও  দাতা সদস‍্য সাইফুল ইসলাম বলেন, আমরা এলাকার সচেতন মানুষ হিসাবে আশা করি শিক্ষানুরাগী ব‍্যক্তির সমন্বয়ে একটি জবাবদিহিতা মূলক কমিটি উপহার পাবো যাতে করে শিক্ষার গুনগত মান ও পরিবেশ ফিরে আসে কিন্ত তা না করে প্রধান শিক্ষক জাকির হোসেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন‍্য বার বার পাঁতানো নির্বাচন দিয়ে মনোনিত ব‍্যক্তিকে সভাপতি নির্বাচন করেন। আপনারা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন লিজা আকতার নামীয় একজন শিক্ষার্থীর ভূয়া অভিভাবক বানিয়ে নাজমুল ইসলাম কে সভাপতি নির্বাচিত করেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রায় অর্ধকোটি টাকার নিয়োগ বানিজ‍্য করেন।যাহা সংরক্ষণ আছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে এই পাতানো নির্বাচন স্থগিত করে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। অন‍্যথায় ঐতিহ‍্যবাহী সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ‍্যালয়ে শিক্ষার পরিবেশ মুখথুবরে পড়বে।


আর ও বক্তব‍্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা গনেশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত রায়, মুক্তিযোদ্ধার প্রয়াত অশ্বনী কুমার রায়ের ছেলে ও অভিভাবক ধনঞ্জয় কুমার, অভিভাবক তরনী কান্ত রায়, দুলালী বেগম, সিরাজুল ইসলাম মিলু, এনামুল হক, অনিক চন্দ্র রায়, আশিকুর রহমান মিন্টু, লক্ষণ চন্দ্র রায় প্রমুখ  বক্তব‍্য রাখেন।


সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন'র সাথে কথা হলে তিনি বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে। যে কোন অভিভাবক নির্বাচনে অংশ নিতে পারে এতে বাধাঁ নাই এবং আমার কোন মনোনিত ব‍্যক্তি নাই।তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ‍্যা ও ভিত্তহীন।


উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরল আমিন শাহ্ বলেন, তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে তদন্তভার দেন। আমি সরেজমিনে তদন্ত করি তাদের অভিযোগের সাথে কোন মিল খুঁজে পাওয়া যায়নি এবং অভিযোগকারী কে একাধিকবার ফোন করে ও সেখানে উপস্থিত পাওয়া যায় নাই।


উপজেলা যুব উন্নয়ন ও প্রিজাইডিং অফিসার আব্দুর রহীম মিয়া বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।


এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা বলেন, অভিভাবকের অভিযোগ মোতাবেক প্রথম তফসিল স্থগিত করে মাধ‍্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশনা দেয়া হয়েছিল। তিনি তদন্ত স্বাপেক্ষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাছাড়া এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের বিষয়।

আরও খবর





কিশোরগঞ্জে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

২৫৬ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে



কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে