নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জে মাদক ব‍্যবসায়ীর হামলায় ৩ পুলিশ সদস‍্য আহতঃ হাতকড়া সহ আসামী পলাতক



নীলফামারীর কিশোরগঞ্জে মাদক ব‍্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেফতারে পর পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ পালিয়ে যায়।

বৃহস্পতিবার(২০ জুলাই)সন্ধ‍্যা সাড়ে ৭ টায় উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় মাদক ব‍্যবসায়ী সাইদুল ইসলাম সহ তার দলবলের হামলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর'র সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমান অপর দুই সদস‍্য মনিরুজ্জামান ও আসাদুজ্জামান  গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আভিযানিক দল উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাদক কারবারী সাইদুল ইসলামকে আটক করে তাকে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়লে সাইদুল ইসলামের দলবল এসে তাদের উপর হামলা করে। এই সুযোগে সাইদুল ইসলাম সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের হাতে কামড় দিয়ে হাতকড়া সহ পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ থানা পুলিশ একই গ্রামের মৃত ইউনুছ পন্ডিতের ছেলে আলীপ নুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারী সাইদুলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়  বলেন, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম'র নামে একাধিক মামলা সহ গ্রেফতারী পরোয়ানা  রয়েছে। একই গ্রামের মৃত‍্যু ইউনুস পন্ডিতের ছেলে এজাহারভুক্ত আসামী আলীপ নূরকে আটক করা হয়েছে।



Tag
আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে