নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত







লোহাগড়া নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের ক্ষমতার অপব্যবহার, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে দূর্ব্যবহার, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে  সভাপতির অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থী,  অভিভাবক সদস্য এবং  ম্যানেজিং কমিটির সদস্যরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের মুখে কলেজের  শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ,  নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি রাশিদুল বাসার ডলারের ক্ষমতা অপব্যবহার, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে দূর্ব্যবহার ও অভিভাবক সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ এবং প্রতিকার চেয়ে সোমবার (৬ এপ্রিল)  সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজ প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা দিঘলিয়া-কুমড়ি সড়ক অবরোধ করে। অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য আশিকুর রহমান নান্টু, মোহাম্মদ আল মামুন, অভিভাবক মিঠু শেখ,  রানা শেখ প্রমুখ। 

সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কলেজের প্রধান ফটোকে তালা ঝুলিয়ে দেন এ সময় কলেজের সকল কার্যক্রম অচল হয়ে পড়ে। 

অভিভাবক সদস্য এবং ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, ' দ্বিতীয় মেয়াদে রাশিদুল বাশার ডলার সভাপতি হওয়ার পর থেকে কলেজে অনিয়ম-দুর্নীতি চরমে উঠেছে। বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:মোস্তাফিজুর রহমান পরস্পর যোগসাজশে  কলেজের প্রতিষ্ঠাতা, দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মাহবুবুর রহমান ও শিক্ষক প্রতিনিধি নাজনীন নাহারের স্বাক্ষর জাল করে ইসলামী ব্যাংক দিঘলিয়া বাজার শাখা থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া চলতি এইচএসসি পরীক্ষার্থীরা বকেয়া বেতন কমানোর জন্য সুপারিশ করলে সেই সুপারিশপত্র ছিড়ে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। 

এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি  রাশিদুল বাশার ডলারের সাথে মুঠোফোন (০১৭১৬৪৫৯৫৩৯) এবং (০১৭৪৮৯৯৫৩৫৯)  নম্বরে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।



আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে