নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএমএসএস'র লোহাগড়া উপজেলা সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত




বিএমএসএস'র লোহাগড়া উপজেলা সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন বুধবার বিকাল ৫ টায় নড়াইলের লোহাগড়া লক্ষ্মিপাশা মহাজন রোডে আল্লাহর দান ক্লিনিকের নিচতলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর উদ্যোগে উক্ত সম্মেলনে কমিটি ঘোষণা ও লোহাগড়ার ইতিহাসে সর্ববৃহৎ সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।


দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক জহুরুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

শুভ উদ্বোধন করেন, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো: সুমন সরদার।


সম্মানিত অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ।


উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম টলার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-দপ্তর সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, উপ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সম্পাদক রহিমা খানম সুমি, মাহমুদুল হাসান নিপুন, হাদিউজ্জামান মল্লিক, আব্দুল মাজেদ প্রমূখ।


উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মো: রাসেল হুসাইন, মাসুদ পারভেজ শামীম, জাফর শিকদার, সাংবাদিক আবুল কাশেম, ইকবাল খান, রাসেল মোল্লা জিল্লুর রহমান, মো: হারুন, ওয়াজেদ আলী, মো: জীবন, সাংবাদিক রাসেল মোল্লা, মো: জাকারিয়া, আরিফা ইসলাম মৌসুমী সহ যশোর, খুলনা, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইলের ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


লোহাগড়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন - গোলাম কিবরিয়া, জহুরুল হক মিলু, কাজী খসরুজ্জামান লিটন, মো: মনিরুজ্জামান মান্নু, শেখ শাহ আলম, মো: ইমরান হোসেন, মো: পিকুল আলম, এস এম মিলন, মো: মাহাফুজুর রহমান, মো: নিশান শিকদার, মো: হাবিবুর রহমান, মো: খালিদুর রহমান, মো: ইকবাল হোসেন ভূঁইয়া, মো: সাব্বির জমাদ্দার, মো: বাদশা সাদ্দাম জনি, রহমাতুল্লাহ শিশির, জাহিদুল ইসলাম, মো: কামাল হোসেন, মোসা: সুমাইয়া মিতু প্রমূখ।


অনুষ্ঠানে "সাংবাদিকদের নিরাপত্তা ও আমাদের করণীয় " শীর্ষক আলোচনা শেষে "লোহাগড়া উপজেলা কমিটি" ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।


জাতীয় দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি জহুরুল হক মিলুকে সভাপতি ও সকালের সময় পত্রিকার মো: পিকুল আলমকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা পরিষদ সহ ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


লোহাগড়ার ইতিহাসে এটাই ছিলো প্রথম সর্ববৃহৎ সাংবাদিকদের মিলনমেলা। সাংবাদিকরা আপন ভাইয়ের মতো করে একে-অপরকে ভালোবাসার বন্ধনে বুকে জড়িয়ে নেন। সকলের একটি কথা ছিলো-বিপদের মুহুর্তে আমরা এক ও অপ্রতিরোধ্য।

সততার সাথে এগিয়ে গেলে সকল বিপদের মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকবেন বলেও জানান নেতৃবৃন্দ।


নবগঠিত কমিটির পক্ষ থেকে সবশেষে আনন্দঘন পরিবেশে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং সবাইকে সন্ধ্যার নাস্তা বিতরণ করা হয়।


অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাভাবে সম্পন্ন হওয়ার আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহযোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে