নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে নদী থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার তুলশীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত এনজিও কর্মী নাম রাজু আহমেদ (৩৫) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরাঙ্গী গ্রামের সাগর আলীর ছেলে। তিনি এসকেএস ফাউন্ডেশন নামে একটি এনজিওতে জয়পুরহাট সদরের জামালগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।


পুলিশ ও পরিবারসুত্রে জানা গেছে, গত বুধবার (১২ জুন) দুপুর থেকে নিহত এনজিও কর্মী রাজু আহমেদের সাথে তার পরিবার একধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও ব্যর্থ হন। তার ব্যবহৃত নম্বরে বারবার ফোন করলেও রিসিভ হচ্ছিল না। পরদিন বিকেলে উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলেরঘাট এলাকা থেকে দুই কিলোমিটার দক্ষিণে তুলসীগঙ্গা নদীর বাঁধে মালিক বিহীন একটি মোটরসাইকেল দেখতে পেলে কয়েকজন যুবক জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান। 


খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ওই এলাকায় গিয়ে ঘটনাস্থল থেকে মালিক বিহীন একটি মোটরসাইকেল, জুতা ও ব্যাগ উদ্ধার করে থানায় নেয়। 


রাতে এনজিও কর্মী রাজুর পরিবার নিখোঁজ হওয়ার বিষয়ে ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ক্ষেতলাল থানা পুলিশ ও তার পরিবার বিলেরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় এনজিও কর্মী রাজুকে খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজুর বাবা সাগর আলী ছেলের মোটরসাইকেল উদ্ধার হওয়া এলাকায় গিয়ে ছেলেকে খুঁজতে থাকে। খোজাখুজির একপর্যায়ে বাঁধের অদূরে নদীতে একটি মরদেহ দেখতে পান তিনি। এরপর সেখানে গিয়ে তিনি তার ছেলের মরদেহ সনাক্ত করেন। পরে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত এনজিও কর্মীর লাশ উদ্ধার করে।  


খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করে।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে