নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসারের বদলির আদেশ স্থগিত

প্রজ্ঞাপন জারির একদিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার আফতাবুজ্জামান আল ইমরানসহ তিন জন ইউএনওর বদলির আদেশ স্থগিত করা হয়েছে। 


১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগে গত মঙ্গলবার ইউএনও আফতাবুজ্জামান আল ইমরানের বদলির আদেশে এলাকায় নানান গুঞ্জন শুরু হয়েছিল। 


আজ বুধবার (১লা মে) সকালে একদিন আগে করা বদলির আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ইউএনওর আফতাবুজ্জান আল ইমরানের বদলির স্থগিতা আদেশে ক্ষেতলালে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে। ইউএনও আফতাবুজ্জামান আল ইমরান গত বছরের ১২ ডিসেম্বর ক্ষেতলালে যোগদান করেন। ৪ মাস ২০ দিনের মাথায় ৩০ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফয়সাল আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকেসহ তিন জনকে বদলি করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগে ইউএনও আফতাবুজ্জামান আল ইমরানের বদলির খবরে সাধারণ ভোটারসহ অনেকেই উপজেলা পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। আজ বুধবার ইউএনও বদলির আদেশ স্থগিত হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে তাঁর বদলির আদেশ স্থগিতের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেককেই আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতে দেখা যাচ্ছে।


সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সভাপতি ফিরোজ হোসেন বলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার একজন সৎ, মানবিক ও ধার্মিক ব্যক্তি। তিনি এখন পর্যন্ত ক্ষেতলালকে নিয়ে যেসব কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি ক্ষেতলালে থাকলে ক্ষেতলালের মানুষ এর সুফল পাবেন। গতকাল হঠাৎ তাঁর বদলির কথা শুনে অনেক খারাপ লেগেছিল। আজকে যখন তাঁর বদলির আদেশ স্থগিতের খবরটি শুনি তখন যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বুঝানো যাবেনা।


ক্ষেতলাল প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আজিজার রহমান বলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থীর তিনজনই আওয়ামী লীগ নেতা। নির্বাচনের ১ সপ্তাহ আগে হঠাৎ ইউএনও সাহেবের বদলির আদেশ হয়। তাঁর বদলি নিয়ে একপক্ষ উল্লাস করেছে। যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছিল। ইউএনওর বদলির আদেশ স্থগিতের পর ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার  আফতাবুজ্জামান আল ইমরান বলেন, গতকাল আমার বদলির আদেশ হয়েছিল। আজকে আবার সেই আদেশ স্থগিত হয়েছে। সরকারি যখন যে আদেশ আসবে সেটি মানতে বাধ্য।

Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে