নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

টানটান উত্তেজনা আর দফায় দফায় সংঘাতের শংকা নিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে ইটাখোলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ হয়েছে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।


১৭ এপ্রিল (বুধবার) তফসিল অনুযায়ী উপজেলার ইটাখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইটাখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ক্ষেতলাল পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী'র পৃথক দু'টি প্যানেলে 

৪ জন পুরুষ অভিভাবক ও ১ জন সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পুরুষ অভিভাবক সদস্য পদে দুটি প্যানেলে ৪ জন করে মোট ৮ জন প্রার্থী অভিভাবক সদস্য (পুরুষ) পদে এবং ২ জন অভিভাবক সদস্য (সংরক্ষিত নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।দিনব্যাপী টানটান উত্তেজনা আর দুটি প্যানেলের মধ্যে দফায় দফায় সংঘাতের শংকা নিয়ে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকায় ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।


প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান ও ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 


প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল বিবরণী সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৩৭ জন, এর মধ্যে ২২৩ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ক্ষেতলাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন মোল্লার পুরো প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী ৫ জন অভিভাবক সদস্য হলেন, আবু তালেব মোল্লা ১৫৬ ভোট, আব্দুল আলিম চৌধুরী ১৫২ ভোট, ছানোয়ার হোসেন মোল্লা ১৪৯ ভোট, বেলাল ফকির ১৪৫ ভোট এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে ফারজেনা হক ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া একই দিন শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী তাপস কুমার বসাক ১০ ভোট ও সুজাউল ইসলাম ০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে