নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কেশবপুরে প্রতিবন্ধীকে মারপিট দোকান ভাংচুর মোবাইলসহ নগত টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ


যশোরের কেশবপুরে প্রকাশ্যদিবালোকে প্রতিবন্ধীর ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর মোবাইলফোনসহ নগত টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিবন্ধী সাইফুল মোড়ল নিজে বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার  গৌরীঘোনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড বুড়ুলিয়া গ্রামের আমির হোসেন মোড়লের ছেলে প্রতিবন্ধী সাইফুল মোড়লের সাথে মোটর ভ্যান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৩ফেব্রুয়ারি শুক্রবার সকালে সম্পর্কে চাচাতো ভাই আবুল হোসেন মোড়লের ছেলে হাফিজ মোড়ল(৪৫) ও ভাইপো হাফিজ মোড়লের ছেলে সাকিব মোড়ল(২২) বুড়ুলিয়া ঈদগাহ সংলগ্ন পাপিয়া স্টোর নামক মুদি দোকানের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রান নাশের হুমকি দেয়।  এসময় হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে দোকানে থাকা ৩২" ইঞ্চি স্মার্ট টিভি, বৈদ্যুতিক মিটার বক্স, ব্যানার ভাংচুরসহ দোকানের ক্যাশ ড্রয়ারে থাকা নগর চল্লিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে। যার ফলে প্রায় এক লাখ টাকা ক্ষতি সাধন হয়। প্রাথমিক ভাবে প্রতিবন্ধী সাইফুল স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। 


হাফিজ মোড়ল বলেন, মূলত একটা ভ্যান গাড়ি নিয়ে বিরোধ ছিল। আমিও তার বিরুদ্ধে ভেরচী পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছি। 


সরেজমিন শনিবার বিকেলে ঘটনা স্থলে গেলে দেখা গেছে, বিষয়টি নিয়ে ওই এলাকার সাধারণ মানুষেমানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় উপস্থিত জনসাধারণ প্রতিবন্ধী সাইফুলকে মারপিটসহ দোকানে হামলা ও লুটপাটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

আরও খবর