নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কেশবপুরে সাহিত্য ভ্রমন পরিষদের ভ্রমন সভা অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 


কেশবপুরে সাহিত্য ভ্রমন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন এবং স্থানগুলির ইতিহাস পর্যালোচনা করা হয়।


ভ্রমন পরিষদের সভাপতি হাশেম আলী ফকিরের পরিচালনায় শনিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। ভ্রমনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন এবং স্থানগুলির ইতিহাস পর্যালোচনা করা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলি কেশবপুর পুরাতন বাসস্ট্যান্ডের বিপিনালয়, কেশবপুর কালীবাড়ি, শ্রীগঞ্জ বকুলতলা পূজামন্দির, কুটিবাড়ী শ্মশান, পতিতাপল্লী এবং কেশবপুর পাটনির খেয়াঘাট, শ্রী শ্রী কমল ঠাকুরের সমাধী, চারআনি বাজার, তিনকুড়ি বঙ্গপাধ্যায়ের কাছারী বাড়ী, কেশবপুর খাদ্যগুদামের পাশে ষষ্ঠীতলা থানসহ বিভিন্ন স্থানে ভ্রমন শেষে সাবেক প্রিক্যাডেট স্কুলের গোলঘরে এসে শেষ হয় এবং বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা করা হয়। পরে সবাই একসঙ্গে ভুড়িভোজে অংশ গ্রহণ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চুকনগর কলেজের অধ্যাপক হাশেম আলী ফকিরের সাথে ছিলেন, পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোথাহার হোসাইন, কেশবপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুশান্ত দত্ত, অবসরপ্রপ্ত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল জব্বার, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক  এস,এম কোরবান আলী, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক  অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মনোজ হালদার, সাহিত্যিক অনুপম ইসলাম, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রসাদ বসু, শিক্ষক কৃষ্ণ পদ দাস, সাহিত্য কর্মী হদিউজ্জামান জয়, অবসরপ্রাপ্ত বিআরডিবি হিসাব রক্ষক স্বদেশ সরকার, পাথরা-পাঁচারই সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আল মামুন পারভেজ, সাহিত্য কর্মী আকতারুজ্জামান, পাথরা-পাঁচারই সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক আল মামুন পারভেজ, মঙ্গলকোট রংমহল নাট্য সংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার, সাংবাদিক পরেশ দেবনাথ প্রমূখ।



Tag
আরও খবর