সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলার আলতাপোল ২৩ মাইল প্রতিবারের ন্যায় ১৫তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার আলতাপোল পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে স্থানীয় ফুটবল মাঠে ওই তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে দিনি আলোচনা পেশ করেন, ঢাকা থেকে আগত হযরত মাওঃ আব্দুল্লাহ আল-আমিন। দ্বিতীয় বক্তা হিসেবে দিনি আলোচনা পেশ করেন, হযরত মাওঃ আবুজর গিফারী, কুষ্টিয়া। বিশেষ আলোচক হাফেজ মাওঃ শহিদুল ইসলাম। মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ আতিয়ার রহমান।
তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দীক টিটো, সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এ কে এম রেজওয়ানুর রহমা টিপু।
২৮ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১২১২ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২৩২ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
১২৩২ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১২৬৭ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১২৬৯ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১২৭১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২৭১ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে