নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

দেশের চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার ষষ্ঠবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে।

‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ প্রতিপাদ্যে আগামী শনিবার (২০ জুন) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে উদযাপন করা হবে জাতীয় চা দিবস। এ উপলক্ষে জাতীয় চা পুরস্কার ২০২৬ এর আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

উদ্বোধনী পর্বের পর চা শিল্পবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। পাশাপাশি চলতি বছর প্রথমবারের মতো শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ চা বোর্ডের ‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২ অনুযায়ী একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে এ বছর জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান।

উৎপাদনে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেড শ্রীগোবিন্দপুর চা বাগান এর ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোঃ মমিনুর রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ১৬ জুন আমাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতীয় চা পুরষ্কার নীতিমালা ২০২২ অনুযায়ী একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারীড চা বাগান ক্যাটাগরিতে আমার শ্রীগোবিন্দপুর চা বাগান জাতীয় চা পুরষ্কার-২০২৬ এর জন্য নির্বাচিত হয়েছে। পত্রের স্মারক নম্বর: ২৬,০৯,০০০০,০০০.১০১.২৩.০০০১.২৬.১২৫৩।

পত্রে উল্লেখ করা হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকা বিবেচনায় প্রতিবছরের ন্যায় আগামী ২০ জুন সালে জাতীয় চা দিবস ২০২৬ পালিত হবে। এ উপলক্ষে জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার প্রদান অনুষ্ঠান উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরষ্কার-২০২৬ প্রদান করা হবে।

চা বোর্ড সুত্রে জানা গেছে, অনুষ্ঠানে শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু-এর হাতে জাতীয় চা পুরস্কার-২০২৬ তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উৎপাদনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতিক্রিয়া জানিয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু বলেন, প্রতিবছর উন্নতমানের চা উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার পরও দীর্ঘ ১৭ বছর প্রতিষ্ঠানটি যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। অবশেষে জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে সেই অবদানের স্বীকৃতি মিলেছে। এ জন্য তিনি বাংলাদেশ চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরোও বলেন, শ্রীগোবিন্দপুর চা বাগান দেশের চা শিল্পের বিকাশ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বাগানে উৎপাদিত উন্নতমানের চা দেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত।

বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, বর্তমানে দেশে মোট ১৭২টি চা বাগান রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার৷ জেলায় ৯২টি।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে