নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দশম শ্রেণির শিক্ষার্থীর

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের লেভেলক্রসিং এলাকায় ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়া বনের লেভেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সাম্য দে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান। 

নিহত শিক্ষার্থী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার ক্লাস রোল : ৮। তার বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর এলাকায়। বর্তমানে শহরের মাস্টার পাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকেন। তার নানা বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ের ভীমশী গ্রামে।

সহপাঠী ফরহান দেওয়ান জানান, আমরা ৫বন্ধু মিলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুুরতে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আমার বন্ধু সাম্যের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণি বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল সাম্য দে। শুনেছি সে বৃহস্পতিবার দুপুরে তার সহপাঠীদের সঙ্গে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এক পর্যায়ে লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে ট্রেন এলে সে ট্রেনসহ ছবি তুলতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। এ সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো: সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এলাকায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের লোক হাসপাতালে গিয়েছে। শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে