নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লী : কমলগঞ্জ বিএনপির কর্মী সমাবেশে নাসের রহমান

  • বিএনপির কর্মী সভায় নেতাকর্মীদের ঢল :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লী। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত এ অন্তর্বর্তী সরকার যাতে বিফল হয় সেজন্য একটি পরাজিত গোষ্টি দেশ বিরোধী নানান যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেজন্য  দেশবাসীকে তিনি তাদের পাতা ফাঁদে পা না দিয়ে  সতর্ক থাকার আহবান জানান।

কর্মী সভায় এম নাসের রহমান আরও বলেন-ভারতের ৪৯ টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে।  কারণ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। ঐসকল ভারতের মিডিয়া ভুয়া সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। তিনি দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে বলেন-দেশে কি কোন হিন্দু ভাইদের নির্যাতন কিংবা মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে?। দেশে এরকম কোন ঘটনাই ঘটেনি। অথচ ভারতীয় মিডিয়াগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষজন নির্যাতনের শিকার হচ্ছেন বলে দেশকে অস্থিতিশীল করতে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতে চাচ্ছে। তাদের এই পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। সেজন্য  দেশবাসী সকলে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিগত সাড়ে পনের বছর এখানকার  পতিত স্বৈরাচারীনির দোসর শহীদ ও তার পরিবারের সদস্যরা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এ  আব্দুস শহীদ আজান দিয়ে ঘুষের টাকা নিতো। সেদিন মৌলভীবাজারে কোর্টে সে হাজিরা দিতে আসলে জনগণ তাকে চোর চোর বলে চিৎকার করে ডাকে। এদের  লজ্জা হওয়া  উচিত।  এরা রাজনীতিকে কুলষিত করেছে।

শনিবার বিকেলে কমলগঞ্জের চাঁদনি কমিউনিটি সেন্টারের সম্মূখে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএপির আয়োজনে দীর্ঘ সতের বছর পর  অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 


জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর  সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের সমন্বয়ক স্বাগত কিশোর দাশ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, এডভোকেট আবেদ রাজা, মো. মহসিন মিয়া মধু, আশিক মোসাররফ, মো. হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মতিন বকস, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল,আব্দুর রহিম রিপন, আনিসুজ্জামান বায়েস,আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ, মনোয়ার আহমেদ রহমান, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া শফি, ইকবাল পারভেজ শাহীন, আবুল হোসেন, অলি আহমদ খান প্রমূখ।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে