নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিল ও পর্যটক প্রবেশ ফি কমানোর দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

আওয়ামীলীগ শাসনামলের গত ১৭ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ দ্রুত কমিটি ঘোষণার দাবি 


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ ফি কমানো, আওয়ামীলীগের শাসনামলে গঠিত লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির বিগত ১৭ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশসহ বর্তমান সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে ছাত্র-জনতার আয়োজনে বিশাল মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মোঃ আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মোঃ মিলাদ আলী, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মতিন মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক এমপি আব্দুস শহীদ টানা ১৭ বছর ধরে পর্যায়ক্রমে তার আপন দুই ভাই মোসাদ্দেক আহমদ মানিক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল

সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি পরিচালনা কর আসছেন। ক্ষমতার দাপটে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের পরিবারের লোকজন এবং কমলগঞ্জের সাবেক পৌর মেয়র জুয়েল আহমদসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা নানাভাবে দুর্নীতির করে সরকারের রাজস্ব টাকা ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। যুগের পর যুগ আওয়ামী লীগ সিন্ডিকেটের কব্জায় ছিল সহব্যবস্থাপনা কমিটি। ক্ষমতার অপব্যবহার করে লাউড়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফি, দোকান কোঠা ভাড়া, গাছ কেটে বিক্রিসহ নানা অনিয়ম-দুর্নীতি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মানববন্ধনের আয়োজকরা আরও বলেন, যুগের পর যুগ ধরে সাবেক এমপি শহীদ তার পারিবারের সদস্য ও আওয়ামী লীগের  লোকজন দিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিচালনা কমিটি করে নিজেদের আয়-উন্নতি করলেও লাউয়াছড়া উদ্যানের দৃশ্যামান কোনো উন্নতি করেননি। সহ-ব্যবস্থাপনা কমিটির মাঝে আয়-ব্যয়ের কোনো সচ্ছতা ও জবাবদিহিতা ছিল না।  কাজেই দ্রুততম সময়ের মধ্যে সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করে গত ১৭ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ এবং সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণা করতে হবে। পাশাপাশি লাউয়াছড়ার প্রবেশ ফি কমিয়ে পূর্বের ফি কার্যকর করতে হবে। এক সপ্তাহের ভেতরে কমিটি বাতিল ঘোষণা না করলে তারা ব্যাপক পরিসরে আন্দোলনেরও আলটিমেটাম দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'শহীদের দুর্নীতি চলবে না চলবে না, আওয়ামী লীগ-ছাত্রলীগের দুর্নীতি, মানিক-বুলবুলের দুর্নীতি চলবে না চলবে না, আওয়ামী লীগ দুর্নীতিবাজদের কমিটি, বাতিল করো করতে হবে, অবিলম্বে কমিটি বিলুপ্ত করো করতে হবে' বলে স্লোগান দেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে তারা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বন বিভাগ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে