নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে পোলট্রি খামারের দুর্গন্ধে ক্ষুব্ধ এলাকাবাসী; বন্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পোলট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে ১২টি গ্রামের মানুষ এই দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয় ছাত্র-জনতা শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করে।

শিক্ষার্থী ও এলাকাবাসীর নেতৃত্বে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচির সময়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিল। স্থানীয়দের অভিযোগ, ২০১১ সাল থেকে স্থাপিত এই খামারটি ধলাই নদীর তীরে এবং জনবহুল এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনার কোনো কার্যকর ব্যবস্থা নেই। 

স্থানীয় বাসিন্দারা জানান, খামারের কারণে আশপাশের এলাকাগুলোতে শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বেড়ে চলেছে। এলাকার শিশু, বয়স্ক এবং নারীদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। 

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, "স্থানীয়দের আপত্তি সত্ত্বেও খামারটি স্থাপন করা হয়েছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা এবং হামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে।" তারা প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সিপি বাংলাদেশ লিমিটেডের স্থানীয় ম্যানেজার ড. কবির হোসাইন জানিয়েছেন, এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরে শুনানি চলছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, "দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।"


স্থানীয় জনগণের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত সি.পির কতৃপক্ষ প্রশাসনের সাথে আলোচনা করে রানিং পোল্ট্রি মুরগী বিক্রির পর নতুন পোল্ট্রি আর উঠাবে না বলে সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত দেওয়ার পর বৈষম্যবিরুধী শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে  বাড়ি ফিরে। পরিবেশ সুরক্ষার জন্য কার্যকর উদ্যোগ না নিলে এলাকার মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠতো।

আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে