জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ মৌলভীবাজারের কমলগঞ্জে উম্মতে মোহাম্মদি (সা.) এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাববেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুহনা থেকে শুরু করে ভানুগাছ হয়ে আবার উপজেলা চৌমুহনাায় এসে সমাবেশে মিলিত হয়।

একতা সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জের  সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ ছাহেবজাদায়ে মাধবপুরী, নছরতপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, একতা সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি আব্দুস সামাদ মুন্না, সহসাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তালুকদার, মোহাম্মদি (সা.) এর কার্যকরী সদস্য হৃদয় অনিক তালুকদার প্রমুখ।

মিছিলে বিক্ষোভকারীরা 'নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; বিশ্বের মুসলিম এক হও’ ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এসময় বক্তারা ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়ি ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারত ও ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে