জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কমলগঞ্জে জুমআর সুন্নত নামাজরত অবস্থায় সৌভাগ্যের মৃত্যু হলো বশির মিয়ার

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে শুক্রবার (২০ ডিসেম্বর) জুমআর সুন্নত নামাজরত অবস্থায় বশির মিয়া নামে ষাট বছরের এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

মৃত বশির মিয়ার ফুফাত ভাই মো. ইব্রাহিম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে যান বশীর মিয়া। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ ঢলে পড়েন। সাথে সাথে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই অনেক ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।

স্থানীয়রা জানান, বশির মিয়া অত্যন্ত মহৎ মানুষ ছিল। আর্থিকভাবে অসচ্ছল ছিলেন।  তবে তার মাঝে ভরপুর ছিল সততা, ন্যায়-নীতি ও ধার্মিকতা। ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, প্রতিবাদি। পাঁচ ওয়াক্ত  জামাতে নামাজে আদায় কোনো গাফিলতি ছিল না। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির জানান, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।


আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে