নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি দেশে পুনর্বাসিত হতে পারবে না : মুহাম্মদ মুনতাসির আলী

কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত :


কর্মী সম্মেলন শেষে বিকেল ৫টায় ভারতে মহানবী (সা) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা খেলাফত মজলিস


খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনার রাজনীতি ছিল জনতাকে শোষণ ও প্রতিশোধ নেওয়ার রাজনীতি। তার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার রাজনীতি। গোটা দেশকে জিম্মি করে, মানুষের অধিকার লুটে নিয়ে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এবং অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে গোটা সবাইকে তার দাসে পরিণত করেছিল। তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন পুনর্বাসিত হতে পারবে না।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ঈদগাহ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা আয়োজিত সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুনতাসির আরও আলী বলেন, দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে এবং প্রতিষ্ঠিত হবে সুশাসন।

খেলাফত মজলিসের কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে মাওলানা হোসাইন আহমদ খালেদ, মাওলান মুসলিমুর রহমান ও মাওলানা সাইফুর রহমান এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বেলাল, খেলাফত মজলিস সিলেট জোন পরিচালক আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শায়খ নুরুল মুত্তাকিন জুনাইদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা ইমদাদুল হক নোমানী।

কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম তরফদার, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ, কমলগঞ্জ সফাত আলি সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল আহাদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক রাফি উদ্দীন মাবরুর, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মাওলানা আব্দুস শহীদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মশহুদুর রহমান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, প্রচার সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, পৌর সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম, ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মাহি আহমদসহ প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, আব্দুল বাছিত খান, সালাহ উদ্দিন শুভ, শায়েখ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ কে ধ্বংসকরে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামি সরকার এই দেশের রন্দ্রে রন্দ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। তাই বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।

কর্মী সম্মেলন শেষে বিকেল ৫টার দিকে ভারতে মহানবী সা. নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা খেলাফত মজলিস।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে