নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বানভাসি মানুষের পাশে 'ওয়ার্কিং ফর হিউম্যানিটি'

মৌলভীবাজারে হঠাৎ ভয়ানক বন্যায় টানা ছয়দিন ধরে কমলগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার বানভাসি মানুষেরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন।অধিকাংশই নিত্য অনাহারে-অর্ধাহারে দিশেহারা। 

এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের মাঝে 'ভালোবাসা বিতরণ' করেছে 'ওয়ার্কিং ফর হিউম্যানিটি' নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন।

সোমবার (২৭ আগস্ট) দিনব্যাপী  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কুরমাঘাট এলাকা, গুলের হাওর এবং আদমপুর ইউনিয়নের তিলকপুরসহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বানভাসি মানুষের মাঝে ত্রাণ তুলে দেন ওয়ার্কিং ফর হিউম্যানিটির নেতৃবৃন্দ।

ওয়ার্কিং ফর হিউম্যানিটির ফাউন্ডার, বরুণার মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে অংশ নেন বরেণ্য আলেম মাওলানা নূরুল মুত্তাকীন জুনাইদ সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী রহ., বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা ক্বারী হিলাল আহমদ, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া তফাদার, বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, মুফতি আব্দুল বারী খুবায়েব, মুফতি আইন উদ্দীন আল আজাদ, মুফতি জাহাঙ্গীর, হাফিজ সফিক আহমদ প্রমুখ।

ওয়ার্কিং ফর হিউম্যানিটির মূল উদ্যোক্তা মাওলানা শেখ নূরে আলম হামিদী দৈনিক দেশচিত্রকে বলেন, ওয়ার্কিং ফর হিউম্যানিটি উদ্যোগ নিয়েছিলে বানভাসিদের পাশে দাঁড়াতে। এই উদ্যোগে দেশ-বিদেশ থেকে অনেকেই অনুদান দিয়ে শরীক হয়েছেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ধলই-কুরমাঘাট এলাকার দুর্দশাগ্রস্থ বানভাসিদের সামান্য উপহার দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আল্লাহর শোকরিয়া আদায় করছি। যারা যেভাবে অংশ নিয়েছেন সবার প্রতি দোয়া রইলো।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে