নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকবাহী জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ আহত ৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে কুমিল্লা থেকে অংশ নিতে এসে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ ৭জন আহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় লাউছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপীকা বণিক (৪০), মিতা সাহান (৪২), তোফায়েল (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। আহতের মধ্যেে একজন চিকিৎসক ছিলেন। আহত হওয়া সবাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উতসবে অংশ নিতে শ্রীমঙ্গল এসেছিলেন বলে তারা জানান।

দুর্ঘটনাকবলিত জীপ গাড়িতে থাকা অভিজিৎ সরকারের সাথে মুঠেফোনে দুপুরে আলাপকালে তিনি জানান, আমরা লাউয়াছড়ার ভেতর দিয়ে জিপ গাড়ি দিয়ে লাউয়াছড়া দেখছিলাম। হঠাৎ করে রাস্তার উচু উচু জায়গায় উঠার সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্টার্ট নিচ্ছিলো না, তখন গাড়ির চালক গাড়ি থেকে নেমে গাড়ি চেক করে দেখছিলেন। এসময় জিপ গাড়িটি পেছনের দিকে এসে উলটে যায়। আমাদের গাড়িতে থাকা লোকজন আহত হয়ে গাড়িতেই পরে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন। এখানে বর্তমানে চিকিৎসাধীন আছি। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে আজ রাতেই দেশের বাড়ি কুমিল্লা চলে যাবো। 

জিপ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পাবনা: খ-০০০৪। গাড়িটি আটক করা হয়েছে বলে জানা যায়।

শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ গণমাধ্যমকর্মীদের বলেন, আহতরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের নৃত্যশিল্পী ও অভিভাবক। আমাদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উতসবে তারা অংশ নিতে এসেছিলেন। গতকাল তারা নৃত্য পরিবেশনও করেছেন। আজও করার কথা ছিলো। কিন্তু দুর্ঘটনার কারণে আজই তারা বাড়ি ফিরে যাবেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৭জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে