নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে জুমআর নামাজরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু

বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রুপ নেয়, নিহতের পরিবারে চলছে আহাজারি


মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পবিত্র জুমআর নামাজরত অবস্থায় জয়নাল আবেদিন (৫৫) নামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের সময় কমলগঞ্জের মুন্সিবাজার এলাকার একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদিন কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মৃত্যুবরণকারী শিক্ষক জয়নাল আবেদিনের মামাতো ভাই কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জয়নাল তার পরিবারকে নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় তার শ্যালকের বিয়েতে যান। শুক্রবার বরযাত্রায় যাওয়ার সময় একটি মসজিদে জুমার নামাজরত অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জয়নাল আবেদিনের স্ত্রী ব্রাহ্মণবাজারের গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

শিক্ষকের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ বিষাদে রুপ নেয়। শোকের মাতম চলছে স্বজনহারা পরিবারে। শিক্ষকের মৃত্যুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে