নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় চত্বর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এবং শতাধিক অভিভাবক অংশ নেন।

অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক আল-আমিন একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ রক্ষায় তিনি অত্যন্ত সফল ভূমিকা পালন করেন। এমন আদর্শ শিক্ষকের বদলি অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা জানান, “স্যার আমাদের খুব ভালোবাসেন। পড়ালেখায় যত্ন নেন। আমরা তাকে এই বিদ্যালয়েই চাই।” তারা বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

আরও খবর