নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পি.এল সংকট মোকাবেলায় মাটির পুকুরে চাষের প্রশংসা অতিরিক্ত সচিবের

পি.এল সংকট মোকাবেলায় মাটির পুকুরে চাষের প্রশংসা অতিরিক্ত সচিবের


গলদা চিংড়ির পি.এল (পোস্ট লার্ভা) সংকট মোকাবেলায় মাটির পুকুরে উৎপাদন উদ্যোগকে সময়োপযোগী ও সম্ভাবনাময় হিসেবে আখ্যায়িত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদদীন কবির।


শনিবার (১৭ মে) সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া এলাকায় মাটির পুকুরে গলদা পি.এল উৎপাদন প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।


পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এইচ এম খালিদ ইফতেখার, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।


অতিরিক্ত সচিব বলেন, “মাটির পুকুরে গলদা পি.এল উৎপাদনের এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে গলদা চাষিদের আর সংকটে পড়তে হবে না। এই প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে এবং চাষিদেরকে আগ্রহী করে তুলতে হবে।” তিনি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার বিষয়েও আশ্বাস দেন।


পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং গলদা পি.এল উৎপাদনে আগ্রহীদের আরও উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Tag
আরও খবর