নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত

কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত



স্টাফ রিপোর্টার,এস এম তাজুল হাসান সাদ 


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভোজ্য তেল বেগুন খিরাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 



সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে মাসিক এ সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি, রোজা ও ঈদের কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্য ও অপরাধিদের সক্রিয়তার পাশাপাশি যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ফায়দা লুটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন সহ ভোজ্য তেল, বেগুন, খিরাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গৃহীত হয়। 


উপজেলার প্রতিটি কাঁচা বাজারে এবং  মুদি দোকানে  ন্যায্য মূল্যের তালিকা টানিয়ে রাখতে হবে, অন্যথায় আইনের আওতায় এনে সাজা প্রদান করার ঘোষণা দেওয়া হয়। মাসিক এ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলমীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মথুরেশপুরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা'র চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুলে'র চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ খাইরুল আলম, উকশা বিজিবি ক্যাম্পের  নায়েক সুবেদার আরিজুল ইসলাম, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম, মাওলানা আকরাম হোসেন ছাত্র সমন্বয়ক  রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হাসান, আবু ঈসা,  উপজেলা ছাত্রদলের পারভেজ ইসলাম, প্রমুখ। পরবর্তীতে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি কর্মকর্তা সহ উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর