নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত 


সাতক্ষীরা জেলা  কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা এবং ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর  ১২ টার পরে কলেজ  মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের  সভাপতিত্বে পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লা  পলাশ।  তিনি বলেন আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এ মনসুর আলী খুলনার বাড়ি বিক্রয় করে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের জন্য উপজেলা সদরে মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। সে সময় আমার পিতা আমাকে ও আমার মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন, তিনি এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার মায়ের ভূমিকার কথাও তুলে ধরেন এবং কলেজটির প্রতিষ্ঠা লগ্নে যারা সহযোগীতা করেছিলেন   তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। 

উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটিতে হিতৈষী সদস্য মনোনীত হয়েছেন কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল। বিদ্যুৎসাহী সদস্য কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক  নূর মোহাম্মদ পাড়, শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম। অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা। শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন। অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সকলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, কলেজের সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা, খায়রুল ইসলাম প্রমূখ। 

সবশেষে প্রধান অতিথি এইচ এম রহমতুল্লাহ  পলাশ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর